সিলেট | |
প্রকাশিত: 6:51 PM, November 5, 2026
প্রভাতবেলা প্রতিবেদক♦
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে জেলার অধীনস্থ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের সাথে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
প্রস্তুতি সভায় উপস্থিত সিলেট জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে বরাবরের মতো সামনের সারিতে থেকে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামী ৭ নভেম্বরের কর্মসূচিকে সফল করার আহ্বান জানাচ্ছি।
উক্ত প্রস্তুতি সভায় সিলেট জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি