বিশ্ব ইজতেমার ১পর্ব শুক্রবার শুরু

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক : আগামীকাল ১৩ জানুয়ারি শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইজতেমা উপলক্ষে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বুধবার থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। মুসল্লিরা দলে দলে ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা।
ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেছেন, শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে বলে। এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এর মধ্যে প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি। এছাড়া বিদেশি মুসল্লিরাও আসতে শুরু করেছেন। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ।
প্রথম ধাপে অংশ নিচ্ছেন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর জেলা মুসল্লিরা।

আরও পড়ুন  অবিলম্বে মুন্নাকে মুক্তি দিন: জেলা ছাত্রদল

সম্পাদনা: রেজাউল হক ডালিম

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ