সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
বিশ্বভুবন ডেস্কঃ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়ালো।
বুধবার (২৯ এপ্রিল) জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগী মোট ৩১ লাখ ১৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৬৮ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৭১২ জন।
সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে, যা ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জন। দেশটিতে মারা গেছেন ৫৮ হাজার ৩৫৫ জন, যা বিশ্বে সর্বাধিক।
এরপরই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। স্পেনে মারা গেছেন ২৩ হাজার ৮২২ জন।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি