সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজার থেকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি নাহিদ হাসান এবং এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালায় । অভিযানে চারখাই বাজারস্থ প্রিয়াংকা রেস্টুরেন্ট এন্ড সুইটমিট এর সামনে থেকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ সোহেল আহম্মেদ (২৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯ ।
গ্রেফতারকৃত সোহেল আহম্মেদ (২৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন, র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি