সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নওগাঁর সাপাহারে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এঘটনায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই ছাত্রী বাদী হয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা-বাগান মহল্লার মাহাতাব আলী শেখের ছেলে মুরাদ শেখ (২৯) কে আসামী করে মামলা দায়ের করেছে। মামলাটি শনিবার দুপুরে সাপাহার থানায় এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মামলা এজহারে জানা গেছে,নওগাঁর সাপাহারের ওই কলেজ ছাত্রীর সাথে ফেইসবুকে মুরাদ শেখ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিযের প্রলোভন দিয়ে মুরাদ শেখের বাসায় ও বিভিন্ন স্থানে মুরাদ শেখ ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর বাদিনী তাকে বিয়ের করার প্রস্তাব দিলে মুরাদ বাদিনীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় ওই ছাত্রী প্রথমে আদমদীঘি ও পরে সাপাহার থানায় অভিযোগ দিলেও মামলা গ্রহন না করায় গত ১ নভেম্বর তিনি আদালতে মামলা দায়ের করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন আদালতের নিদের্শে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি