সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী । শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সিংগেরকাছ বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এইচ,এম আরশ আলীর সভাপতিত্বে ও আবু তাহের মিছবাহ’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিংঙ্গের কাছ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক কাজী নুর উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী হাফিজ আরব খাঁন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, হাফিজ জমশেদ আলী, আব্দুল মুকিত, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, আলী জুনেল, মুহিন আহমদ নেপুর, আক্তার হোসেন শেখ, আখতার হোসেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বৈরাগী বাজার-সিঙ্গেরকাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারবিহীন থাকার ফলে অত্র রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়ত গর্ভবতী মহিলা ও রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। রাস্তাটির করুণ দশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই এলাকাবাসীর দূর্ভোগ লাগবে রাস্তাটির সংস্কার করা এখন সময়ের দাবী।
এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, শাহ আমীর, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুল খালিক, নজাবত আলী, মনোহর আলী, দুলাল আহমদ, মিসবাহ উদ্দিন মিজু, শাহিন মিয়া, ফাহাদ আহমদ, আমিনুর রশীদ, ফাহিম, শামীম খান, সাহাব উদ্দিন, হারুন মিয়া, মোহাম্মদ আলী, মামুন, নজরুল আমীন, রাসেল, ছয়ফুল, মিজান প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি