সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
চিঠিতে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। এতে ওই এলাকার প্রধান তিনটি সড়ক বন্ধ হয়ে যায়। এমনকি সমাবেশের বিষয়ে পুলিশকে অবহিতও করেননি ব্যারিস্টার সুমন।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাকে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন, আমি দেশের যে কোনো জায়গায় গেলে মানুষ ভালোবেসে ছুটে আসে। সেদিনও তার বিকল্প হয়নি। কিন্তু বুঝতে পারিনি সেখানে এত মানুষ জড়ো হবে। আমি ৭ ডিসেম্বর লিখিত ব্যাখ্যা দেব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি