সিলেট | |
প্রকাশিত: 12:42 PM, October 19, 2023
লিটন এক ম্যাচে ৭৬ রান করলেও তার সঙ্গী তানজিদ তামিম ব্যর্থ প্রতিটি ম্যাচে। তিন ম্যাচের কোনোটিতেই ২০-এর বেশি রান করতে পারেননি তিনি। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।
তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে সুযোগ মিলতে পারে শেখ মেহেদীর। এছাড়া অন্য পজিশনগুলো ঠিকঠাক থাকার কথাই। তবে সাকিব ইনজুরির কারণে খেলতে না পারলে তামিম একাদশে থাকতে পারেন, সেই সঙ্গে শেখ মেহেদীও। ভারতের বিপক্ষে যে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে, সেই আভাস দিয়ে রেখেছেন হাথুরু।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি