ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

 

প্রভাতবেলা ডেস্ক:

দিনভর নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

 

 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দুই সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

 

 

এবার ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।

 

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

আরও পড়ুন  কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ