সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্দ ঋণ দেওয়ার সঙ্গে যে ব্যাংকাররা জড়িত, তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, সবাই খারাপ তা বলব না। কিছু সংখ্যক লোক খারাপ। বাংলাদেশ ব্যাংক, কিংবা অর্থ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে, নিজেরা নিজেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শাস্তি দিন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান কার্যালয়ে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যাংকটির ‘ব্রাঞ্চ ম্যানেজারদের বার্ষিক কার্যক্রম প্রণয়ন সম্মেলন ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে। শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বের কোনো দেশেই আমদানি-রপ্তানি সঠিকভাবে হচ্ছে না। বাংলাদেশের কিছু সেক্টরেও এর প্রভাব পড়েছে। তবে বছরের শেষ দিকে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।
অর্থনীতির খারাপ অবস্থা বর্ণনা করতে গিয়ে ব্যাংকিং সেক্টরের বিষয়টিও তুলে ধরেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ব্যাংকিং সেক্টরের অবস্থাও খুব ভালো না। ব্যাংকগুলো ভালো চললে মার্জ করতে হতো না। ব্যাংক খাতে অনেক ‘মিস মেস’ হয়েছে। মিস মেসের কারণে খেলাপি ঋণ বেড়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও কাজী আলমগীরের সভাপতিত্ব করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিডিবিএলের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. মেসবাহউদ্দিন এবং পরিচালক কাজী তরিকুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, আপনারা খেলাপি ঋণ কমিয়েছেন। ৫০ শতাংশ থেকে সেপ্টেম্বর-ডিসেম্বর প্রান্তিকের রিপোর্ট অনুসারে ৩৮ শতাংশে এনেছেন। এটা আরও কমাতে হবে। পাশাপাশি প্রযুক্তিগত ঝুঁকির প্রতি খেয়াল রাখতে হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি