মাদকের সাথে যারা জড়িত তাদের এদেশে ছাড়া করবোঃ বেনজির

প্রকাশিত: 2:40 PM, July 27, 2018

সুনামগঞ্জ সংবাদদাতাঃ মাদকের সাথে যারা জড়িত তারা যত বড় ক্ষমতা শালী হউক না কেন তাদের মূল উৎপাটন করে এদেশে ছাড়া করা হবে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা পরিচালক বেনজির আহমেদ।

 

ইয়াবাসহ মাদক দ্রব্য মায়ানমার ও ভারত উৎপাদন হয় কিন্তু তাদের যুব সমাজ সে দেশের জনগন খায় না তবে আমরা কেন খাব। এই মাদকের জন্য এদেশের ১৬ ভাগের একভাগ মানুষ মাদকাশাক্তে জড়িয়ে পড়েছে। প্রতিদিন এই মাদকের কারণে ৭২কোটি টাকা এ দেশে থেকে অন্যদেশে চলে যাচ্ছে। র্বতমান যোগে অন্যান্য দেশের যুব সমাজ এগিয়ে যাচ্ছে আমাদের দেশের যুব সমাজ এই মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন র‌্যাব মহা পরিচালক বেনজির।

 

বৃহস্পতিবার (২৬জুলাই)  বিকালে সুনামগঞ্জ র‌্যাব-৯, সুনামগঞ্জ জেলা প্রশাসন,সুনামগঞ্জ জেলা পুলিশ,সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য ও তাহিরপুর উপজেলাবাসীর সহয়োগীতায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় র্আদশ উচ্চ বিদ্যালয় মাঠে অয়োজিত এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলছিলেন।

আরও পড়ুন  কুলাউড়া থানা থেকে কনস্টেবল নিখোঁজ

 

বাংলাদেশ র‍্যাব মহা পরিচালক বেনজির আহমেদ আরো বলে,আমাদের সাবাইকে হাতে হাত মিলিয়ে এই মাদকের বিরোদ্ধে রুকে দাড়াতে হবে। আপনারা আমাদের তথ্য দিন ও নাম বলুন তারা যতবড় ক্ষমতা শালী হউক না কেন এবং যারা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাফাই গাইবে ও ইনিয়ে বিনিয়ে সর্মথন করবে তারাই হল মাদকের গডফাদার। তারা আপনাদের ছোতেও পারবে না। ছোতে গেলে আমরা তাদের হাত ভেঙ্গে ফেলব’।

 

তিনি আরো বলেন,আপনারা জানেন যদি প্রতিদিন একটা করে যদি ইয়াবা সেবান করে তাহলে বছরে ৭২ হাজার কোটি টাকা পেছনে খরছ হয়। দেশটা আমাদের সকলে মুষ্টিমেয় কিছু ধান্দবাজ লোকের নয়। এদেশ আমাদের আমাদের কেই রক্ষা করতে হবে। তাই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর র্নিদেশে মাদেকের বিরোদ্ধে যোদ্ধে নেমেছি’।

 

এরপরে সমাবেশে উপস্থিত ছাত্র-ছাত্রী ও জনসাধারণকে মাদকের বিরোদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ করেন, ‘চল যাই যোদ্ধে মাদকের বিরুদ্ধে ‘।

আরও পড়ুন  ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম, ইউপি সদস্যকে জুতাপেটা

 

এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, ২৮বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক আবুল হাসান,র‌্যাব ৯ অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার,মাদক দ্রব্য অধিদপ্তর সহকারী পরিচালক সাজ্জাদুজ্জামান, সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে এডিএম হারুনর রশিদ,তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁন,তাহিরপুর উপজেলা আ,লীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দিন,কয়লা আমাদনী কারন সমিতির সভাপতি আজখাছ উদ্দিন খন্দকার,সাধারন সম্পাদক হাজী মোশারফ হোসেন,তাহিরপুর বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমদ,উপজেলা যুবলীগ হাফিজ উদ্দিন পলাম,যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন এছাড়াও সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

 

সর্বশেষ সংবাদ