মাধবপুরে যুবকের পচনধরা ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: 8:35 PM, June 8, 2020

মাধবপুরে যুবকের পচনধরা ঝুলন্ত লাশ উদ্ধার

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইঠাখোলা গ্রাম থেকে সাইফুল রহমান মোর্শেদ (৩০) নামে এক ব্যক্তির পচনধরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী হাসিনা আক্তারের স্বামী। এ ঘটনায় ওই স্বাস্থ্যকর্মীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে পুলিশ তার শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে তার মৃত্যু হয় বলে পুলিশের ধারণা। নিহত মোর্শেদ ওই গ্রামের হেফজু মাস্টারের ছেলে।

 

চাকরির সুবাদে হাসিনা আক্তার তার বাবার বাড়িতে থাকে। রোববার মোর্শেদ তার স্ত্রী হাসিনার মোবাইলে একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে মাফ চেয়েছেন। সোমবার অসুস্থ বোন মোর্শেদের খোঁজে আসলে বন্ধ ঘরের মধ্যে পচনধরা ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় মেম্বার চেয়ারম্যান সবাই এসে দেখে পুলিশে খবর দেয়। তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে আসতে বলা হয়।

 

মাধবপুর থানার এসআই ওয়াহেদ গাজী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন  জুড়ীতে ইউপি চেয়ারম্যানের ‌হুমকি, আতঙ্কে বাগানবাসী

 

মোর্শেদের ভাই সফিকুর রহমান সামীম বলেন, প্রায় ৮ বছর আগে মোর্শেদের সঙ্গে উপজেলার খড়কি গ্রামের আবদুস শহীদের মেয়ে হাসিনা আক্তারের প্রেমের সম্পর্কে দিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে কলহ দেখা দেয়। আমার ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর বনিবনা ছিল না। তার স্ত্রী চাকরির সুবাদে বাবার বাড়ি খরকিতেই থাকতো।

 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ