‘মাফিয়া ডন’ মদদপুষ্ট কমিটিতে থাকতে চাননা প্রকৃত ছাত্রদল নেতারা

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: `মাফিয়া ডন’  ‘জুয়াড়ী’ ‘আন্ডার ওয়ার্ল্ড গডফাদার’  এর মদদে ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখান করেছেন প্রকৃত ছাত্র ও নিবেদিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটিকে ‘জায়েজ’ করতে মেধাবী ছাত্র ও দুর্দিনের কান্ডারী নেতাদের নাম সর্বস্ব পদ দিয়ে সিলেটের রাজনীতির `মাফিয়া ডন’ যে কুটকৌশল এঁটেছে তা মেনে নিতে পারছেন জাতীয়তাবাদী আদর্শের প্রকৃত নেতারা।

ঘোষিত কমিটিকে ‘মাফিয়া ডন’  ,জুয়াড়ী ,‘আন্ডার ওয়ার্ল্ড গডফাদার’  এর মদদপুষ্ট ও ভারসাম্যহীন’ আখ্যায়িত করে পদত্যাগের  প্রস্তুতি নিচ্ছেন  নবগঠিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, সহ সভাপতি শিহাব খান, যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সুহেল রানা, যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুল মজিদ চৌধুরী মুহিবসহ অন্তত ১৪ জন।

ঈদের পর পরই তারা পদত্যাগ করবেন বলে সুত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ফুলতলি’র ক্ববর জেয়ারতে আমীরে জামায়াত

তাদের অভিযোগ, ‘কমিটিতে রাজপথের অকুতোভয় সৈনিক ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যারা দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে, জেল জুলুম গ্রেপ্তার নির্যাতন সহ্য করে  দলের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।’

‘যারা স্কুলের গণ্ডি পেরুতে পারেনি, ক্যাম্পাস রাজনীতি করেনি, ভারসাম্যহীন, অছাত্র, ছিনতাইকারী, অযোগ্য তাদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে’ বলেও দাবি করেন এইসব নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের দু;সময়ের কান্ডারী এসব নেতৃবৃন্দ অবিলম্বে এ কমিটিকে বাতিল ঘোষণা করে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদের নিয়ে কমিটি গঠনের আহ্বান জানান। অযোগ্য, অছাত্র, বিবাহিত, চাকুরীজীবী, প্রবাসী, ব্যবসায়ী, ছিনতাইকারীদের সাথে ব্যর্থতার দায়ভার নিতে পারবেন না বলেও জানান তারা।

প্রসঙ্গত, বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটি এবং মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট অনুমোদন দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ