সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা।
মাশরাফির পারিবারিক সূত্রে জানা যায়, আপাতত হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে। গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি।
সে সময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল। কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
মাশরাফির পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল। মাশরাফির ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের।
আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই পেস তারকা। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেই সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাকে। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি