মিরপুরে সমাহিত হবেন রাহাত খান

প্রকাশিত: 12:34 PM, August 29, 2020

মিরপুরে সমাহিত হবেন রাহাত খান

প্রভাতবেলা ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানকে আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শনিবার (২৯ আগস্ট) রাহাত খানের স্ত্রী অপর্ণা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনার (রাহাত খান) শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ তাকে সমাহিত করা হবে। রাতে মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাহাত খান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন।

গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। এর পাশাপাশি তার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

আরও পড়ুন  করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ৮৩৫

দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। যার জন্য তাঁর চিকিৎসাপ্রক্রিয়াটা জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসায়ই অবস্থান করছিলেন।

একুশে পদকপ্রাপ্ত রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখায়ই তার অবদান উল্লেখযোগ্য। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ