মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরান-আরিফ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন ৩০ জুলাই। নির্বাচনে মেয়র পদে ১১ জনসহ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন ২৪১ জন।

 

আজ বৃহস্পতিবার (২৮ জুন) সিসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান।

 

এদিকে দুপুরে ৩টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

বিএনপির প্রার্থী ও বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বিকাল সাড়ে ৩টায় রিটার্নিং অফিসার মো আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

 

মেয়র পদে মোট ১১ মোট প্রার্থী। বাকিরা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিপিবি ও বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ও মুক্তাদির হোসেন তাপাদার।

আরও পড়ুন  সিলেট নগরীতে ‘তথ্য প্রযুক্তি ভবন’ গড়ে তোলা হবেঃ আরিফ

 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদসহ তিনটি পদে গত দুই দিনে ৯৭টি মনোনয়নপত্র জমা হয়েছে। নতুন করে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে তিনটি।

 

সংরক্ষিত ৬৬ ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

 

সিসিক নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা (সমন্বয়ক) বলেন, দু’দিনে মেয়র পদে দুইটি, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩টি, সাধারণ কাউন্সিলর পদে মোট ৬৪টি মনোনয়নপত্র জমা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা (সমন্বয়ক) বলেন, নতুন করে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে তিনটি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে এ তিন পদে ১১ মেয়র প্রার্থীসহ ২৪১ জন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন’।

 

বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই আগামী ০১ ও ০২ জুলাই। প্রত্যাহার করা যাবে সোমবার (৯ জুলাই)।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ