মেয়রের উপস্থিতিতে এলাকাবাসীর সাথে কাউন্সিলরের অশুভ আচরন

প্রকাশিত: 1:35 PM, July 23, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে মেয়রের উপস্থিতিতে এলাকাবাসীর সাথে অন্যায়-অশুভ আচরন করলেন এক কাউন্সিলর। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষুব্দ হয়ে উঠেছেন। পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে রাস্তা সম্প্রসারনের প্রতিবাদ করায় এ অশুভ আচরন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২জুলাই) সকালে নগরীর ৬নং ওয়ার্ড এলাকাধীন ৬নং গলিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর ৬নং ওয়ার্ডে এলাকাধীন ৬নং গলির ড্রেইন প্রশস্থ করন কাজ করাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন। এলাকাবাসী অভিযোগ, ৬নং গলির উত্তর ও দক্ষিণ পার্শ্ব দিয়ে দীর্ঘ প্রায় ৪০ বৎসর ধরে পানি নিষ্কাশনের ২টি ড্রেইন রয়েছে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম উন্নয়নের নামে গলির উত্তর পার্শ্বের ড্রেনটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসী কাউন্সিলরের এ সিদ্ধান্তে দ্বিমত পোষন করে উভয়পার্শ্বেও ড্রেন বহাল রাখার দাবি জানান। কিন্তু কাউন্সিলর শামীম তা মানতে রাজি নন। তাই এ দাবিতে এলাকাবাসী গত ২১ মে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপির প্রদান করেন। স্মারকলিপি পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার সরেজমিন পরিদর্শনে যান।

আরও পড়ুন  করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রকে পেয়ে এলাকাবাসী চৌকিদেখী ৬নং গলির ড্রেন দুটি প্রশস্থ করনের দাবি জানান। এলাকাবাসী দ্বিমত পোষন করায় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। একপর্যায়ে মেয়রের উপস্থিতিতে তাদের কয়েকজনকে ধমকও দেন তিনি। মেয়র তাৎক্ষনিক পরিস্থিতি সামাল দেন এবং এলাকাবাসীর দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তর পাশের ড্রেনটি বহাল রেখে প্রশস্থ করনের উপর জোর দেন।

ঘটনার ব্যাপারে জানতে ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের মুটোফোনে যোগাযোগ করা হলে মেয়রের পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন তিনি। তবে এলাকাবাসীর সাথে জটঝামেলা হওয়ার কথা অস্বীকার করেন তিনি।

প্রসঙ্গত গত ১৭ জুলাই মেয়র আরিফুল হকে উপস্থিতিতে তার সঙ্গীয় সদলবলের হামলায় আহত হন সিলেট উইমেনস মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আহাদ।

সর্বশেষ সংবাদ