মোংলায় চাচা হত্যা মামলায় ভাতিজা আটক

প্রকাশিত: 1:43 PM, January 10, 2021

মোংলায় চাচা হত্যা মামলায় ভাতিজা আটক

প্রভাতবেলা ডেস্ক:

আপন চাচা হত্যা মামলায় অভিযুক্ত ভাতিজা শেখ ইয়াসিনকে আটক করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে রাতে মোংলা থানায় হস্তান্তর করে র‌্যাব।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে মোংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম (৫২) তার মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছোট ভাই শেখ ফরিদ ও ছেলে শেখ ইয়াসিন (২৫) আলী আজমকে মারধর এবং দা দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা অবনতি হলে ২৬ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিন রাতে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ১৪ দিনের মাথায় পলাতক শেখ ইয়াসিনকে আটক করে থানায় সোপর্দ করলে রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন  রাজধানীতে চাঁদা না দেয়ায় এলডিপি নেতা মোমেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

এ হত্যা মামলার প্রধান আসামি আপন ছোট ভাই শেখ ফরিদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ