মোললারগাঁও ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ভোটারদের আলোচনায় শামীম

প্রকাশিত: 5:01 PM, November 9, 2026

মোললারগাঁও ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ভোটারদের আলোচনায় শামীম

আলাউদ্দিন আহমদ সুমন♦

দক্ষিণ সুরমা উপজেলার মোললারগাঁও ইউনিয়নের  ৮নং ওয়ার্ডে ভোটারদের আলোচনায় অগ্রভাগে তরুণ সমাজকর্মী মাহবুবুর রহমান শামীম।​তরুণ সমাজকর্মী ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান শামীম এই ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের আলোচনা ও পছন্দের শীর্ষে রয়েছেন।

​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনা ততই বাড়ছে।

​জানা গেছে, মাহবুবুর রহমান শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় ভোটারদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। করোনা সংকট কিংবা বাসিয়া নদীর সাম্প্রতিক বন্যায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

এ বিষয়ে সাধারণ সাধারণ ভোটাররা বলছেন — মাহবুবুর রহমান শামীম আমাদের প্রথম পছন্দ। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রধান সমস্যাগুলো, যেমন— রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সরকারি সুযোগ-সুবিধার উন্নয়ন করতে পারবেন।

​নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগকালে মাহবুবুর রহমান শামীম বলেন, “আমি কোনো পদের জন্য প্রার্থী হইনি, বরং ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে প্রার্থী হয়েছি। ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে কাজ করার জন্য সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত।”

আরও পড়ুন  শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল

​স্থানীয় জনগণের সমর্থন, সততা এবং যুবসমাজের অকুণ্ঠ সমর্থনের কারণে আসন্ন মোললারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন মাহবুবুর রহমান শামীম।

প্রসংগত, মাহবুবুর রহমান শামীমের পিতা মরহুম শামসুল ইসলাম লিলন সাবেক প্যানেল চেয়ারম্যান ও  ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ