মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, দাফনকাজ সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন

প্রকাশিত: 8:11 PM, June 7, 2020

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, দাফনকাজ সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ইলেকট্রিশিয়ান কমরু মিয়া (৪৬) এর দাফনকাজ সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার।

 

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এর নির্দেশনায় ও মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর উপস্থিতিতে কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।

 

জানাযার নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ জুন সকাল ১১টায় পশ্চিমবাজার জামে মসজিদ প্রাঙ্গনে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাহফুজুর রহমানের ইমামতিতে কমরু মিয়ার জানাযার নামাজ অনুষ্টিত হয়।

 

কমরু মিয়ার জানাযা ও দাফনকাজে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, সহকারী টিম প্রধান এস, এম, গোলাম কিবরিয়া, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সহকারী টিম সমন্নয়কারী প্রভাস ভট্রাচার্য্য, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, মোঃ তাজুল ইসলাম, আলমগীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাংলাদেশে টাকা আছে, কিন্তু জ্ঞানের বড়ই অভাব : পরিকল্পনামন্ত্রী

 

উল্লেখ্য, করোনা উপসর্গ নিয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ