সিলেট | |
প্রকাশিত: 5:17 PM, January 23, 2020
সংবাদদাতা,মৌলভীবাজার :: মৌলভীবাজারে ট্রাকের চাপায় হুছনে আরা বেগম (৪০) নামের এক নারী প্রাণ হারালেন।
বৃহস্পতিবার বেলা ২টায় মৌলভীবাজারের কনকপুর এলাকার একটি পার্কের সামনে রাস্তা পারাপারের সময় তিনি নিহত হন। নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ উপজেলার বাশঘর গ্রামের নফল মিয়া স্ত্রী। তিনি ৫ কন্যার জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ থেকে বেড়াতে এসেছিলেন নিজের বাবার বাড়ি। নিহতের বোনকে নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রা-ট ২০-৯৫৪২ নাম্বারের একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে”। উল্লেখ, গত শুক্রবারও কনকপুর এলাকায় প্রাইভেট কারের চাপায় এক নারী নিহত হয়েছিলেন। পরিবহন ধর্মঘটের দিন ট্রাক চলাচল নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
প্রভাতবেলা /২৩-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি