মৌলভীবাজারে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: 2:26 PM, June 1, 2020

মৌলভীবাজারে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

মৌলভীবাজারে ২ লাখ ১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেট কার, নগদ ১ হাজার ৫৪০ টাকা ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।

 

রোববার (৩১ মে) দিবাগত রাত ২ টার দিকে জেলার সদর থানার কোর্ট রোড কলেজ গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হল, মৌলভীবাজারে কুলাউড়ার মনোহরপুর গ্রামের হারান দাসের ছেলে আশুতোষ দাস (৩১) এবং একই থানার মানগাঁও এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. আনসার আলী (২৯)।

 

পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ