সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
জানা যায়, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, সকালে রেললাইনের পাশে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে। শাহজাহান আলী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি পরিস্কার নয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি