সিলেট | |
প্রকাশিত: 1:40 PM, December 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
যশোর শহরের জেলরোড এলাকার অপু কাউন্সিলরের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে। নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি।
যশোর পৌরসভার কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পায়। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত পড়ে নেই। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।
নিহতের মা সালেহা বেগম জানান, সোমবার বিকালে প্রতিবেশী নয়নের সাথে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে যায়নি। রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি, নয়নের সাথে বিস্কুট খাওয়া নিয়ে দ্বন্দ্ব হয়। ওই সময় নয়নকে কোথাও পাইনি। সকালে মরদেহ পড়ে আছে জানতে পেরে হাসপাতালে এসে মেহেদির লাশ দেখতে পেয়েছি।
যশোর কোতোয়ালী থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পড়ে ছিল। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি