সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১
প্রতিনিধি, সুনামগঞ্জ:
নিখোঁজ হাসিবুল উপজেলা বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে। এদিকে উদ্ধার হওয়া শিশুরা একই ইউনিয়নের আদর্শ গ্রামের মাসুল মিয়ার দুই ছেলে জিয়াউল হক (৯),আরিফুল (৫)। শিশু দুজন নিখোঁজ হাসিবুলের সম্পর্কে চাচা শশুরের ছেলে।
এর পূর্বে গত সোমবার ৩১ শে মে সকাল আটটার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে নৌকা ডুবির ঘটনায় মাঝি মো. হারিছ মিয়া (২৪) নিখোঁজের ২০ দিনেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হারিছ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা বারেকটিলার বড়গোপ টিলার নুর ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে সাথে ভেসে আসা লাকড়ি কুড়াতে গতকাল শুক্রবার দুপুরে বড়টেক এলাকার সামনে যায় হাসিবুল, তার সম্পর্কে শ্যালক জিয়াউল হক ও আরিফুলকে। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ি কুড়িয়ে বিকেল তিনটার বাড়ি ফেরার পথে নদীতে প্রবল স্রোতে লাকড়ি বোঝায় নৌকা ডুবে যায়।
এ সময় যাদুকাটা নদীতে পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা ভেসে যাওয়া দুই শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছে। এ খবর পেয়ে সুনামগঞ্জ থেকে সন্ধ্যা ৭টায় ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি