যুবদল নেতা অলির মায়ের ইন্তেকালঃ মকসুদের শোক প্রকাশ

প্রকাশিত: 2:42 AM, May 24, 2020

যুবদল নেতা অলির মায়ের ইন্তেকালঃ মকসুদের শোক প্রকাশ

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অলিউর রহমানের মাতা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। দক্ষিণ সুরমার তেতলী টিলাবাড়ীস্থ নিজ বাসায় ২৩ মে শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় এ নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন মরিয়ম বেগম। এ তথ্য নিশ্চিত করেন মরহুমার পুত্র অলিউর রহমান। মৃত্যুকালে তার বয়স ৮০ বছরের কিছু বেশী বলে জানাান অলিউর রহমান।

মরিয়ম বেগম দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। কিছুদিন থেকে তিনি মুখে খাবারও খেতে পারছিলেন না। শনিবার রাতে ডাক্তার ডেকে তাকে পাইপ দিয়ে খাবার দেবার চেষ্টা করছিলেন। এর পর থেকে তার শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে তিনি ইন্তেকাল করেন।

এই মূহুর্তে তার নামাজে জানাযার সময় জানাতে পারেননি তার পরিবারের সদস্যরা। তবে আজ রোববার বাদ জোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হতে পারে এমনটাই প্রভাতবেলাকে জানান।

আরও পড়ুন  ‘একুশে পদক-২০২০’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

যুবদল নেতা অলিউর রহমানের মায়ের ইন্তেকালে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।তিনি মরহুমার জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাান।

সর্বশেষ সংবাদ