সিলেট | |
প্রকাশিত: 3:53 PM, November 15, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
আওয়ামী যুবলীগের জাতীয় কংগ্রেসের বছর খানেক পর শনিবার (১৪ নভেম্বর) ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের অন্তত ৯ জন নেতা বিভিন্ন পদ পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সিলেটের নেতারা হলেন- আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু মিয়া, গাজী শাহেদ, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ও অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এবার মোট ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি।
এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি