রংপুরে অস্ত্রসহ ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত: 8:21 PM, October 11, 2023

রংপুরে অস্ত্রসহ ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
রংপুরে অভিযান চালিয়ে একাধিক অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি মাদকদ্রব্য পাওয়া গেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল, ফিরোজ হোসেন ফিরোজ হোসেন, জাহিদুল ইসলাম ও মোতাসিম বিল্লাহ ওরফে লিওন।

 

বুধবার (১১ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

 

এর আগে মঙ্গলবার রাতে মহানগর পুলিশের কোতয়ালী ও পরশুরাম থানার অভিযানে তারা গ্রেপ্তার হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের ডিসি আবু মারুফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন ও তার গ্রুপের ১০-১২ জন শীর্ষ সন্ত্রাসী কোনো এক অজ্ঞাত এলাকায় ডাকাতির জন্য সশস্ত্র একত্রিত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমানের নেতৃত্বে ১২ জন পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

 

আরও পড়ুন  আশুগঞ্জে মামার হাতে ধর্ষিত প্রতিবন্ধী ভাগ্নি

পরে রংপুর নগরীর ২৪নং ওয়ার্ডের কামাল কাছনা তাতিপাড়া ইস্টার্ন হাউজিং রংপুর আল ফালাহ জামে মসজিদের পূর্ব পার্শ্বের শ্মশান সংলগ্ন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংঘবদ্ধ সন্ত্রাসী দল। এ সময় বিল্লাহ (২৭), আব্দুল মমিন (৪২) জুনায়েদ হোসেন অনিক (২৫) সাজ্জাদ হোসনে (২) পালিয়ে যেতে সক্ষম হলেও ১৫টি মামলার অধিক মামলার আসামি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্রসহ একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।

 

অভিযানের সময় লোহার তৈরি পুরাতন পিস্তল, ১৬ পিচ ইয়াবা, জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশ থেকে লোহার রড, স্টিলের পাইপ, চাপাতি, লাইনলের রশি উদ্ধার করা হয়।

 

ডিসি (অপরাধ) আবু মারুফ আরও বলেন, একই দিনে পরশুরাম থানার আওতাধীন এলাকায় ডাকাতির জন্য একটি সাদা প্রাইভেট কার যোগে বের হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানার ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে ১০ জনের চৌকস পুলিশ চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে কোবারু এলাকার মামা ভাগিনার মোড়ে তল্লাশি চলাকালে একটি সাদা রঙের প্রাইভেট কারের গতিরোধ করা হলে পিছনে থাকা আরও ৩টি মোটরসাইকেলে থাকা আলম মিয়া ও রঞ্জু মিয়াসহ অজ্ঞাত ৩-৪ জন পালিয়ে যায়। পরে প্রাইভেট কার তল্লাশি করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল অরফে ব্লাক রুবেলকে আটক করা হয়। এ সময় একটি পাইপ গান, চাইনিজ কুড়াল, স্টিলের ছোড়া, ৮ পিচ ইয়াবাসহ স্মার্ট ফোন, সুবজ রঙের কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ৯৯৯-এ ফোন : পাঁচতলা ভবনের কার্নিশে আটকে পড়া শিশু উদ্ধার

 

পৃথক এ দুটি অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের নামে কোতয়ালী ও পরশুরাম থানায় অস্ত্র, ডাকাতি, মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ