সিলেট | |
প্রকাশিত: 1:06 PM, March 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর বেইলী রোড থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদেরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেইলী রোডের অফিসার্স কোয়ার্টারে একাই থাকতেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বেইলী স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির তিন তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। এছাড়া তিনি অবিবাহিত। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আট দিন তিনি অফিসে যাননি। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি