সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬
প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবাদের দুই জন সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার মহলাল বাজারের জামতলা এলাকায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে কুলাউড়া থেকে ছেড়ে আসা মৌলভীবাজরগামী (িসএনজি) অটোরিক্সার (মৌলভীবাজার থ-১২-১৪৬৩) সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ক-০৩-৫৬৭০) মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামের দুরুদ মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০) ও জুড়ি উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক শাহীন মিয়াকে (৩০) মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজাদ মিয়ার ছোট ভাই আলম মিয়া (২৪) মারা যান। একই গ্রামের সিকান্দার আলীর কয়েছ মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে (৩৮) ও মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা আহত আব্দুল আলী (৩৮) সহ আরো ২ জনকে মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আহতদের পরিচয় জানা যায়নি।রাজনগর থানার এস আই উত্তম কুমার জানান,খবর পেয়ে তিনি দুর্ঘটনা কবলিত স্থানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, দুর্ঘটনা কবলিত দুটি যান উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।ওসি শ্যামল বণিক সাংবাদিকদের ফোনের জবাবে অশোভন কথাবার্তা বলছেন বলে মৌলভীবাজার থেকে গণমাধ্যর্মীরা অভিযোগ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি