রাজনগরে মায়ের হাতে ছেলে খুন

প্রকাশিত: 10:10 PM, August 16, 2023

রাজনগরে মায়ের হাতে ছেলে খুন

প্রতিনিধি, রাজনগর:

মৌলভীবাজারের রাজনগরে মায়ের হাতে আমির হাসান জয় নামের তেরো বছরের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুহেনা বেগম (৪০) আটক করেছে রাজনগর থানা পুলিশ।

আজ বুধবার (১৬ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পান পুঞ্জি গ্রামের আসলাম আলীর ছেলে।

রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ৮ টার দিকে শিশু আমিরুল হাসান জয়কে তার মা সুহানা বেগম মোবাইল দেখতে নিষেধ করেন এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মা সুহানা বেগম শিশু আমিরুল হাসান জয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুন  সিলেট বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ