সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যাকান্ডের দিন ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুল শেখকে প্রতারণার মামলায় রিমান্ডে নিয়েছে পিবিআই। আজ রবিবার দুপুরে তাকে সিএমএম কোর্টের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ অক্টোবর সাইদুল শেখকে ৫৪ ধারায় আটক করে পিবিআই। এরপর তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন এক ব্যক্তি। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়েছে পিবিআই।
এদিকে, রায়হান হত্যা মামলায় এ পর্যন্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ চার পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি