রায়হান হত্যার প্রতিবাদে ভাতালিয়ায় মানববন্ধন

প্রকাশিত: 3:17 PM, October 17, 2020

রায়হান হত্যার প্রতিবাদে ভাতালিয়ায় মানববন্ধন

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে লামাবাজার পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভাতালিয়া এলাকাবাসির উদ্যোগে লামাবাজার পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু । এসময় উপস্থিত ছিলেন, মাহবুব এলাহি মবু , তাজ উদ্দিন, তোফায়েল আহমদ, জসিম উদ্দিন, নাজমুল হোসেন রিপন, সুহেল আহমদ, মোস্তাক আহমদ বাপ্পি, শাহাদাত আহমদ, রুকন উদ্দিন, লায়েক আহমদ, শেখ রুমেল আমিন, অজয় দাস, শিপলু আহমদ, তোফায়েল আহমদ রাজু, আব্দুল হাদি, সঞ্জয় দাস, নাইম হাসান রবিন, সাব্বির আহমদ সাদ্দাম, আলেখ আহমদ, সালেহ আহমদ, আফসার মুল্লা, সুহেল, আহাদ, আবু তাহের আকাশ, সানজিদ, ফাইন্স, লিমন, তোফাজ্জল দিপু, হিরা, সঞ্জয় দাস সজল প্রমুখ ।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসুন। রায়হান আহমদ হত্যায় যাদের নাম এসেছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হোক। অভিযুক্তরা বাইরে এভাবে ঘুরাঘুরি করতে থাকলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে। তাই অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন  সিলেটে মামার হাতে ভাগ্নে খুন

উল্লেখ্য, গত রোববার ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি
করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে কাষ্টঘর এলাকার সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখান থেকে পুলিশ কাউকে ধরে নিয়ে আসারও প্রমাণ নেই সিসিটিভি ফুটেজে। রায়হান নগরের আখালিয়ার নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি স্টেডিয়াম মার্কেট এলাকায় এক চিকিৎসকের চেম্বারে সহকারি হিসেবে কাজ করতেন।

সর্বশেষ সংবাদ