সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদের মুখপাত্র তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক শিবলীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তিনি মো. সাহেদের মুখপাত্র হিসেবে কাজ করতেন।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করাসহ বিভিন্ন অভিযোগে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের নাম উল্লেখসহ ২৬ জনকে আসামি করা হয় এতে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি