সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিন আসামির মধ্যে মামলার ৪ নম্বর আসামি চন্দনকে (২১) আজ সকালে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে গ্রেপ্তার হয় মামলার ৯ নম্বর আসামি হাসান (১৯)। তদন্তের স্বার্থে দুপুরে গ্রেপ্তার আরেক আসামির নাম জানায়নি পুলিশ।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন প্রভাতবেলাকে বলেন, ‘আমরা এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের নাম তদন্তের স্বার্থে বলতে চাচ্ছি না। বাকি আসামিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে। আশা করি দ্রুতই বাকিরা গ্রেপ্তার হবেন।’
এর আগে নিহত রিফাতের বাবা গতকাল বুধবার ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য গতকাল সকালে বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডারগার্টেনের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। নিহত রিফাত সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুলাল শরীফের ছেলে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি