সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
গত মৌসুমে সৌদির ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর দেশটির এক নম্বর লিগ সৌদি প্রো-লিগ খেলেছিলেন রোনালদো। তবে চেষ্টা করেও ক্লাবকে শিরোপা জেতাতে পারেননি। রানার্সআপ হয়েছিল আল-নাসর।
কিন্তু এবার আর সে ভুল হয়নি এই পর্তুগিজ তারকার। তার জোড়া গোলে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আল নাসর।
আল হিলালকে এশিয়ার সেরা ক্লাব বললেও অত্যুক্তি হবে না। যারা গতবার ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছিল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
শনিবার রাতে আল হিলালের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত আল-নাসর। সাদিও মানে, সেকো ফোফানা ও মার্সলো ব্রোজোভিচের সব প্রয়াস রুখে দেন ৬ ফুট ২ ইঞ্চির গোলিকপার মহম্মদ আল-ওয়েস।
কাতার বিশ্বকাপে সৌদি আরব ২-১ গোলে হারিয়ে দিয়েছিল মেসির আর্জেন্টিনাকে। এই আলওয়েসই ছিলেন সেই জয়ের নায়ক। ১৫টি শট রুখে দিয়েছিল তার বিশ্বস্ত হাত।
তার সেই সাহসিকতায় আজকের খেলায় প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যে ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। ফ্লায়িং হেডে অসাধারণ গোল করেন ম্যালকম।
আচমকা ডিফেন্ডার আল আমরি লাল কার্ড পেলে ৭১ মিনিটে আল নাসর ১০ জনের দলে পরিণত হয়। তবে সেই শোককেই যেন শক্তিতে রূপান্তরিত করে আল নাসর। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে ম্যালকমকে উত্তরটা দিয়ে দেন রোনালদো। দলকে ১-১ গোলে সমতায়ও ফেরান। এই গোলের পরেই আল নাসরের আরেক ডিফেন্ডার নাওয়াফ বুসাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে নয় জনের দলে পরিণত রোনালদো বাহিনী।
কিন্তু তাতেও যেন বিন্দুমাত্র দমে যাননি সিআর সেভেন। আরও ভয়ংকর আকার ধারণ করে তাদের আক্রমণভাগ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ক্রসবারের রিবাউন্ড থেকে একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে গোল করেন রোনালদো। ১১৫ মিনিট পর্যন্ত রোনালদো মাঠে থেকে জয় নিশ্চিত করেই আসেন। ১২২ মিনিট পর্যন্ত খেলা হয়েছিল। কিন্তু মাথায় ছোট্ট চোট লাগার জন্য তাকে আর মাঠে রাখার ঝুঁকি নেয়নি আল নাসর। কারণ দু’দিন পরেই শুরু হবে সৌদি প্রো লিগ।
রোনালদো আবারও বুঝিয়ে দিলেন, ফুরিয়ে যাননি তিনি। এখনো পুরো মাঠ দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি