লঞ্চ দুর্ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: 8:21 PM, June 29, 2020

লঞ্চ দুর্ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয় আজ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো: রফিকুল ইসলাম খানকে আহবায়ক এবং বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ নিরাপত্তা) মো: রফিকুল ইসলামকে সদস্য সচিব করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- নৌপরিবহন অধিদফতরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার, বিআইডব্লিউটিসি’র প্রধান প্রকৌশলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পর্যায়ের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস অধিদফতরের একজন উপযুক্ত প্রতিনিধি, নৌপুলিশের একজন উপযুক্ত প্রতিনিধি ।

 

কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবে।

আরও পড়ুন  ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ