সিলেট | |
প্রকাশিত: 12:52 PM, November 7, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন- বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।
তিনি জানান- রাত সোয়া ৯টার দিকে কোম্পানীগঞ্জ থেকে আসা পাথরবাহী একটি ট্রাককে ভুল পথে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় ট্রাক ও ট্রাকের হেলপারকে পুলিশ আটক করেছে বলে জানান ওসি শাহাদাৎ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি