সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭
মাঠে ময়দানে ডেস্ক: বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার ব্যাটিং ইভিন লুইস তাণ্ডবে কিংস্টনে একমাত্র টি-২০ ম্যাচে বিরাট কোহলিদের নাকানি চুবানি খাইয়ে ছাড়লো ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়ান ডে সিরিজ জিতলেও একমাত্র টি-২০ ম্যাচে ৯ উইকেট হারাল বিরাটবাহিনী৷
১৯১ রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷লুইসের ব্যাটিং দাপটে ম্লান ছিল ভারতের বোলিং৷ ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ত্রিনিদাদের বছর পঁচিশের যুবক৷এক ডজন ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন তিনি৷ মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার উপর বেশি নির্মম ছিলেন লুইস৷
এক ওভারে শামিকে পরপর তিনটি বাউন্ডারি মারেন তিনি৷৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি শামি৷ ম্যাচের সেরা টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া লুইস৷ ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরও এটা।
রোববার সাবিনা পার্কে প্রথম ব্যাটিং করে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত৷ শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ইনিংস শুরু করেন ক্যাপ্টেন কোহলি৷ শুরুটা দারুণ করে শিখর-বিরাট জুটি৷ পাওয়ার প্লে-তে ওভার পিছু প্রায় ১২ রান করে ভারত৷
২২ বলে ৩৯ রানে বিরাট আউট হওয়ার পর দ্রুত রান-আউট হয়ে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান৷ তার পর ঋসভ পন্ত ও দীনেশ কার্তিক তৃতীয় উইকেটে ৮৬ রান যোগ করে দলকে টানেন৷ কার্তিক ৪৮ ও পন্ত ৩৮ রান করে আউট হন। এদিনও টস হারেন বিরাট৷ পাঁচ ওয়ান ডে সিরিজের কোনো ম্যাচে টস জেতেননি ক্যাপ্টেন কোহলি৷
ভারতীয় দলে এদিন বেশ কয়েকটি পরিবর্তন হয়৷ চোটের জন্য খেলেননি হার্দিক পাণ্ডিয়া ও যুবরাজ সিং৷ দলে ঢোকেন কার্তিক৷ টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টি-২০ অভিষেক হয় কুলদীপ যাদবের৷

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি