শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

প্রতিনিধি, ছাতক :

 

শনিবার (২৫ জানুয়ারি) ছাতক উপজেলার ঝিগলী পয়েন্টস্থ শাপলা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে “শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ”র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাহিত্য আড্ডা, কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আজিজুর রহমান রহমানের সভাপতিত্বে ও শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি কবি ইমামুল ইসলাম রানা’র পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট দানবীর মোঃ আবাব মিয়া।

 

 

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল বারী, এনামুল হক কাঁচা মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আং ওয়াহিদ, ভাটি বাংলার কবি সৈয়দ আবলুছ মিয়া, সাবেক মেম্বার আছকির মিয়া, কবি, শিক্ষক ও সাংবাদিক আজিজ রহমান, সাংবাদিক ইয়াকুব মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিমান ঘোষ, দক্ষিণ কুরশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সুলেমান পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাবেয়া বেগম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুক মিয়া, প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, ভাতগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমদ তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ।

আরও পড়ুন  দুই শতাধিক পরিবারের পাশে ব্যবসায়ী গৌসুল আলম

 

 

আরো বক্তব্য রাখেন মিলাদ হোসেন শুভ, আব্দুর রহমান জামি, কামরুল বিন আইয়ুব, যুবলীগ নেতা মাছুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কামরুন নাহার রুপা, সামসুন্নাহার নিতা, হাজেরা বেগম, শারিনা বেগম, বেলাল আহমদ, আইয়ুব মিয়া, শিক্ষক মোশাররফ হোসেন, বাহার উদ্দিন হৃদয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, পরাব আলী, আংগুর মিয়া, আলা উদ্দিন, রইদ উল্লাহ, আনার উদ্দিন, শেখ হাজী আং মতিন, ছোট মিয়া, মোঃ আলা উদ্দিন, হাজী আং আজিজ, লিলু মিয়া, হুসাইন আহমদ, মাহফুজ আহমদ, মখলিছ মিয়া, জাকির আহমদ, সিদ্দিক মিয়া, ইমন মিয়া, সুমন মিয়া, মইনুল ইসলাম, সাজিদুর রহমান, মিঠু মিয়া, রুবেল আহমদ, তাহের আহমদ, মাসুদ আহমদ, খাইরুল ইসলাম, শাহিনুর রহমান, আফজাল হোসেন, সুন্দর আলী, দেলোয়ার হোসেন, সেলিম আহমদ, নেফুর মিয়া, আবু সাঈদ রাজ, মাছুম আহমদ ও রুবেল আহমদ প্রমুখ।

 

 

আলোচনা সভার শেষে কৃতি শিক্ষার্থী, প্রবাসী ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন  সিলেট প্রেসক্লাবে সাংবাদিক শিহাব ও মশাহিদ আলীর শুভেচ্ছা বিনিময়

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ