শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: 1:22 PM, December 14, 2020

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রভাতবেলা ডেস্ক:

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা যুবলীগ। সোমবার সকালে সিলেটের চৌহাট্রাস্থ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও জেলা সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুস্ফস্তবক অর্পণ শেষে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানী শাসকগোষ্ঠী দেশকে অভিভাবক শূন্য এবং বাঙ্গালীত্বের স্বাদ মুছে দিতে দেশের প্রতিথযশা বুদ্ধিজীবীদের হত্যা করে। এরই মধ্য দিয়ে দেশকে মেধাশূণ্য করার প্রচেষ্টা চালায় তারা। সেই দোসরদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। এই প্রেতাত্মারাই ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার প্রচেষ্টা চালায়। তিনি বলেন, দেশে একটি মুজিব সৈনিক বেঁচে থাকতে পাকিস্তানী প্রেতাত্মাদের সেই স্বপ্ন পূরণ হবেনা, হতে দেওয়া হবে না।

আরও পড়ুন  সিলেটের বালুচরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ