সিলেট | |
প্রকাশিত: 8:25 AM, March 4, 2024
ক্যাম্পাস প্রতিবেদক, শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর নবগঠিত ১৯তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হবে। এতে শাবি প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করা হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ এডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
এছাড়াও অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি