শামসুন্নাহার হলে ভিপি ইমি,জিএস ছপা

প্রকাশিত: 11:52 PM, March 11, 2019

শামসুন্নাহার হলে ভিপি ইমি,জিএস ছপা

প্রভাতবেলা ডেস্ক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে শামসুন্নাহার হলে কোটা সংস্কার প্যানেল থেকে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সহ-সভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা।

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি ও যুগ্ম আহ্বায়ক আফসানা ছপা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়।

বিজয় একাত্তর হলের ফলাফল ঘোষণা

বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সজীবুর রহমান সজীব। এ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস নির্বাচিত হয়েছেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী। সজীব ১৩৪৭ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান ১৩২৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস ১৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

একুশে হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের মো. মেহেদী হাসান সুমন। নির্বাচনে মেহেদী ৫৭৮ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

সূর্য সেন হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মাস্টার দা’ সূর্য সেন হলে দুটি পদ ছাড়া ভিপি-জিএস-এজিএসসহ ১১টি পদে নির্বাচিত হয়েছে ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থীরা।

এ হলের ভিপি নির্বাচিত হয়েছেন মারিয়াম সোহান, জিএস নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান এবং এজিএস নির্বাচিত হয়েছেন মোরশেদ সালাম।

আরও পড়ুন  এ জাতির গন্তব্য কোথায়?

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাহিত্য বিষয়ক সম্পাদক আল সাদী ও বহিরাঙ্গন ও ক্রীড়া সম্পাদ জুলহাস নির্বাচিত হয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। হলের সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের শরিফুল ইসলাম শাকিল। তিনি পেয়েছেন ৮২৬ ভোট।

সাধারণ সম্পাদক (জি এস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের হাসিবুল হোসেন শান্ত। তিনি পেয়েছেন ৬৪৪ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন আব্দুল্লাহ মমিন আবির। তিনি পেয়েছেন ৯৪১ ভোট।

বঙ্গবন্ধু হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের পুরো প্যানেলে জয়ী হয়েছে। এ হলের ভিপি নির্বাচিত হয়েছেন আকমল হোসেন, জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান শান্ত এবং এজিএস জুলফিকার হাসান।

বঙ্গবন্ধু হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের আকমল হোসেন পেয়েছেন ৯৭৯ ভোট। জি এস পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান শান্ত। তিনি পেয়েছেন ৯৯৫ ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন জুলফিকার হাসান। তিনি পেয়েছেন এক হাজার ১১ ভোট।

ফজিলাতুন্নেছা মুজিব হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার আশা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়। এ হলে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দুইজন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম।

আরও পড়ুন  হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল নির্বাচিত হয়েছেন।

জহুরুল হক হলের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জহুরুল হক হলে ভিপি, জিএস ও এজিএসসহ ১৩ পদের সবকটিতে ছাত্রলীগ বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

ভোট গণনা শেষে সোমবার বিকালে জহুরুল হক হলের প্রভোস্ট এ ফল ঘোষণা করেন। এর আগে, মহসীন হলেও ছাত্রলীগের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

মুহসীন হলের ফলাফল ঘোষণা

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা শুরু। এ পর্যন্ত একটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে ভিপি নির্বাচিত হলেন শহিদুল হক শিশির (ছাত্রলীগ), জি এস হলেন মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ), এ জি এস হলেন সাদিল আব্বাস (ছাত্রলীগ)।

শহিদুল হক শিশির পেয়েছেন ৭৬০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

অন্যদিকে, মেহেদী হাসান মিজান পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।

দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

সর্বশেষ সংবাদ