শায়েস্তাগঞ্জে জুয়া খেলার দায়ে গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১

প্রতিনিধি, হবিগঞ্জ:

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সময় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামে এসআই মো. মফিজুল হক, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই ইমাম হোসেনসহ একদল পুলিশ অভিযান চালায়।

 

এ সময় জুয়া খেলার অপরাধে উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মো. শাহ আলম (২৫), একই গ্রামের কুতুব আলীর ছেলে মো. জাকির হোসেন (২৯), সুরত আলীর ছেলে মো. বাবুল মিয়া (৩০), চরনুর আহমদ গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে উমরান মিয়া (৩০), মহলুল সুনাম গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে তৈয়ব আলী (৪৫)কে গ্রেপ্তার করে।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- মাঠে ৮/১০ জন যুবক জুয়া খেলছিল। পুলিশ অভিযান করে ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ