শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১২

প্রকাশিত: 3:48 PM, June 25, 2020

শায়েস্তাগঞ্জে  জুয়ার আসরে পুলিশের হানা,  গ্রেফতার ১২

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে বল জানিয়েছে সেখানকার শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তাররা হলেন, আনোয়ার আলী (৪০), তাজুল ইসলাম (৩০), উজ্জ্বল মিয়া (২৯), খোকন মিয়া (২৬), মর্তুজ মিয়া (৩০), তাজুল ইসলাম (৪০), মো. সুমন মিয়া (২৪), নোমান মিয়া (২৮), আরব আলী (৩৪), সাদেক মিয়া (৩৯), ইসমাইল মিয়া (২৮), তাজুল ইসলাম(৪২)।

 

ওসি মোজাম্মেল হোসেন জানান, বুধবার দিবাগত মধ্যরাতে তার নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র, এসআই মুখলেছুর রহমানসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ