সিলেট | |
প্রকাশিত: 5:50 PM, October 4, 2020
প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট মহানগরীতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। ২০১৮ সালের অক্টোবরে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের পর এটাই শিবিরের প্রকাশ্যে বড় ধরনের শো-আপ।
দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাস, গণধর্ষণ ও সিলেট এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে সিলেট মহানগর শিবির এ বিক্ষোভ প্রদর্শন করে।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শেখঘাট জিতুমিয়া পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর শিবির সভাপতি মামুন হুসাইন সহ নগর শাখার নেতৃবৃন্দ পথসমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্রলীগ খুন, ধর্ষণ আর সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেছে। ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান শিবির নেতারা।তারা শিক্ষাঙ্গন ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ ছাত্রলীগ নিষিদ্ধের দাবী জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি