সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
চট্টগ্রামে আলোচিত ৯ বছরের শিশুকন্যা ফাতেমা আক্তার মিমকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ চাঞ্চল্যকর এই মামলার রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাত জন বর্তমানে কারাগারে আছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি ধর্ষণের পর মিমকে হত্যা করা হয়। ওই দিন আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মিম স্থানীয় রাজা কাশেম কলোনির বাসিন্দা মো. জামালের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ওই ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন। সর্বশেষ সোমবার চাঞ্চল্যকর এই মামলার রায় দিল আদালত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি