শুক্রবার বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রকাশিত: 3:23 PM, March 18, 2021

শুক্রবার বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর কথা রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।

পরে শুক্রবার বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

পরদিন শনিবার (২০ মার্চ) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

আরও পড়ুন  করোনা ঝুঁকিতে কেন্দ্রীয় ব্যাংক!

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে ২৮ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এর মধ্যে বেশ কয়েজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী, তাঁত ও বস্ত্র বিষয়ক প্রতিমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা মাহিন্দা রাজাপক্ষের সফরসঙ্গী হয়েছেন।

দুই দিনের সফর শেষে আগামী ২০ মার্চ সন্ধ্যায় সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন মাহিন্দা রাজাপক্ষে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ