সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
প্রতিনিধি, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
বুধবার (৪ নভেম্বর) সকালে হরিণটির মৃতদেহ পাওয়া যায়। সকাল ৬টার দিকে জয় দেব নামে শ্রীমঙ্গলের এক সাইক্লিস্ট হরিণটিকে রাস্তার পাশের চা বাগানে পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেন।
জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়কের রাস্তাদিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। পড়ে ৯৯৯ নম্বরে কল করে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষককে (বন্যপ্রাণী) খবর দেন। পরে তারা এসে হরিণের মৃতদেহটি উদ্ধার করে।
মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালবেলা আমরা খবর পেয়ে হরিণটির মৃত দেহ উদ্ধার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা যায়। হরিণের ময়নাতদন্ত হয়েছে। আমরা এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণের চামড়া সংগ্রহ করে মাটিচাপা দিয়ে দিবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি