সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
নিহত তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরী (২২)। এ সময় গুরুতর আহত হয়েছেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্তসহ আরও চারজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেটকার উপজেলার নোয়াগাঁও এলাকায় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িচালক ও আরোহীসহ পাঁচজন গুরুতর আহত হন। এ সময় প্রথমে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীনকে সংকটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় তারেক চৌধুরী নামে একজন মারা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি